'ফ্রি স্কুল স্ট্রিটের ব্যস্ত ফুটপাথ, সেখানে স্টোভ জ্বেলে দুধ গরম হচ্ছিল। দুর্ঘটনা হলে কে তার দায় নেবে? ফুটপাথে এক গামলা দুধ জ্বাল দেওয়া হচ্ছিল, এক গামলা দুধ বাচ্চা খাবে? ওই ফুটপাথ দিয়ে তো স্কুলের বাচ্চারাও যায়, দুর্ঘটনা হলে কে দেখবে? আপনাদের থেকে মানবিকতা শিখব না। ফুটপাথে দুধ গরমে মন্ত্রীর বাধা দেওয়া নিয়ে বিতর্কের মধ্যে ফেসবুক পোস্টে জবাব অগ্নিমিত্রা পালের।