কলকাতা : ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। সেই উপলক্ষ্যে এবার কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, "১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিন। ওইদিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অন্নপূর্ণা দিবস পালন করব। সব জেলায় জেলায় অন্নপূর্ণা প্রাপকরা জড়ো হবেন, আর আমি কলকাতাতেই এক লক্ষ অন্নপূর্ণাকে নিয়ে সেদিন সভা করব এবং মোদিজির জন্মদিন পালন করব।"