বাবরি-অডিও কাণ্ডে বুধবার ফের হুমায়ুনকে তলব, ৪ ঘণ্টা পর বহরমপুর থানা থেকে বেরিয়ে কী বললেন AJUP প্রধান?



বাবরি মসজিদের বিতর্কিত অডিও কাণ্ডে বুধবার ফের আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরকে তলব করে বহরমপুর থানার পুলিশ। সোমবার নির্ধারিত সময়ের আগেই থানায় হাজিরা দেন হুমায়ুন। ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এদিন থানা থেকে বেরিয়ে নওদার বিধায়ক জানান, “আগামী ২৩ সেপ্টেম্বর আসার জন্য আবার একটা নোটিস দেওয়া হয়েছে। পুলিশের কথা মতো আবার আসব।” বাবরি-মসজিদ অডিও কাণ্ডে পুলিশি জিজ্ঞাসাবাদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে হুমায়ুন বলেন, “আগের জিজ্ঞাসাবাদের মতো প্রশ্নমালা হয় না। এবার প্রশ্ন অনেক কম। আমি যথাসম্ভব উত্তর দিয়েছি।” সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তাঁর বক্তব্য, “প্রশ্নের উত্তর দিতে জানলেই সব সহজ, না জনালেই কঠিন হয়ে পড়ে।” এদিন রেজিনগর থানায় হাজিরা দিতে যাওয়া অভিজ্ঞতা মনে করিয়ে তিনি বলেন, “রেজিনগর থানায় অভিযোগ জানাতে গেলে গোবর ছড়িয়ে দিয়ে আমাদের পথ আটকানো হয়। পরেরদিন আমাকে থানায় ঢুকতে দেওয়া হলেও, কর্মীদের যেতে দেয়নি পুলিশ।”
জানা গিয়েছিল, নির্বাচনের সময় একটি অডিও ভাইরাল হয়েছিল। সেখানে মুর্শিদাবাদে নির্মীয়মান বাবরি মসজিদে বিজেপির দলীয় পতাকা লাগানোর কথা বলা হয়েছিল। দুই ব্যক্তির মধ্যে ওই কথোপকথন হয়েছিল। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা বিচার করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ওই কল রেকর্ডিংয়ের অন্যপ্রান্তে হুমায়ুন কবীর ছিলেন বলে অভিযোগ। দিন কয়েক আগে হুমায়ুন কবিরের সঙ্গে এক ব্যক্তি কথা বলে হিংসা ছড়ানো ওই পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ। অডিও ক্লিপের তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করে পুলিশ। সেই মামলাতেই সোমবার থানায় হাজিরা দেন হুমায়ুন।

Post a Comment

Previous Post Next Post