‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরতও হবে’, জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর



জিটিএ দুর্নীতি নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জিটিএ দুর্নীতিগ্রস্তদের কাউকে ছাড়া হবে না। এফআইআর হবে। গ্রেপ্তারি করাও হবে। সেই বার্তা এদিন দিলেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের উন্নয়নই একমাত্র লক্ষ্য। সেক্ষেত্রে কোনও কিছুই রেয়াত করা হবে না। জিটিএর বাজেট দ্বিগুণ করা হয়েছে। সেই বার্তাও দিলেন শুভেন্দু অধিকারী। কালিম্পংঙে মেডিক্যাল কলেজ হবে। সেজন্য ভূমিপুজো হবে। সেই কথাও এদিন বৈঠকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
এদিন উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কপ্টারে তাঁর কালিম্পং যাওয়ার কথা ছিল। কিন্তু কালিম্পং যাওয়ার পথে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকায় পাহাড়ি এলাকায় চপার অবতরণে সমস্যা হয়। বেশ কিছুক্ষণ আকাশে চক্কর কাটার পর তা ফিরে যায় শিলিগুড়িতে। সেখানে উত্তরকন্যায় আগের পরিকল্পনামতো প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্সে আধিকারিকদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Post a Comment

Previous Post Next Post