যাদবপুরে ফের মোছা হল ক্যাম্পাসের ভিতরের দেওয়াল লিখন


কলকাতা: যাদবপুরে ফের মোছা হল ক্যাম্পাসের ভিতরের দেওয়াল লিখন। এবার মুছে ফেলা হল কার্ল মার্ক্সের উক্তি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখন, আপত্তিকর স্লোগানের অভিযোগে সেই দেওয়াল মুছে দেওয়া নিয়ে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে।  উপাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ নয়, এই দেওয়াল লিখন মুছে দিয়েছে কলকাতা পুরসভা। দেওয়াল লিখন মোছাকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে পড়ুয়াদের গলায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে, দেওয়াল লিখন এবং মোছাকে কেন্দ্র করে চাপান উতোর চলছেই। 
মূলত, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের বেশ কিছু দেওয়াল লিখন মুছে, সাদা রঙ করে দেয়। তারপর ফের সেখানে লেখা হয় কার্ল মার্ক্সের একটি উক্তি। বুধবার দেখা যায়, ওই উক্তির উপরেও সাদা রঙ করে দেওয়া হয়েছে। এই ইস্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, কেএমসি করেছে। কারণ আমাদেরকে বলা হয়েছিল আবার মোছার জন্য কিছু, আমি তাঁদের বলেছিলাম, বারবার করে মোছা সম্ভব নয়। তারপরে কেএমসি দায়িত্ব নিয়েছে।…পুলিশকে ঢুকতে কিন্তু বলা হয়নি। আমার ধারণা পুলিশ ঢোকেনি।

Post a Comment

Previous Post Next Post