কলকাতা : ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা 'কালীঘাট-তৃণমূল'- এর নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর, ২০২৬ - দুপুর ২টোর কিছু আগে থানায় হাজিরা দিলেন বৈশ্বানর চট্টোপাধ্যায়। এর আগে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই একই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল অর্থাৎ বুধবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়কে। এর পাশাপাশি গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় কালীঘাট-তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনকেও।