''কেন সাংসদ পদ খারিজ নয়?'', আরও ৪ সপ্তাহ চেয়ে লোকসভার সচিবালয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চিঠি



নয়াদিল্লি: লোকসভার অধ্যক্ষের কাছে সময় চাইলেন NCPI সাংসদরা। আরও ৪ সপ্তাহ চেয়ে লোকসভার সচিবালয়ে চিঠি দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়েরা। ''কেন সাংসদ পদ খারিজ নয়?'' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাব চেয়ে চিঠি দেন তাঁরা।
প্রথম চিঠিটি সচিবালয়ের পক্ষ থেকে ২৫ অগাস্ট দেওয়া হয়েছিল। এবং সেই চিঠিতেই বলা হয়েছিল, এনসিপিআই-এর তরফ থেকে জানতে চাওয়া হচ্ছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠানো হয়েছিল যে আপনাদের বিরুদ্ধে এই আইন কেন প্রযোজ্য হবে না ? এটার আপনারা ব্যাক্ষা দিন। এরপরে আরও টাইম বাড়ানো হয়েছিল। ২২ তারিখ অবধি সেই সময় ছিল। কিন্তু তার আগেই আজকে যেটা জানা যাচ্ছে যে, সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি একটি চিঠি দিয়েছেন। চিঠি দিয়ে আরও ৪ সপ্তাহ অর্থাৎ একমাস তাঁরা সময় চেয়েছেন।

Post a Comment

Previous Post Next Post