নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়



নয়াদিল্লি :  নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় । প্রতীক ও দলের নাম নিয়ে গতকাল নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের পরেই আদালতে মমতা । গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে নতুন নাম ও প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন । সেই নির্দেশ চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবারই নির্বাচন কমিশনের সিদ্ধান্তে নিজের তৈরি দলের নাম ও প্রতীকও হারিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়! নির্বাচন কমিশন আপাতত তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ফ্রিজ করে দিয়েছে,  যা নিয়ে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কখনও ভাবিনি যে, প্রতীক ও দলের নাম ফ্রিজ করে দেবে।  শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় দলকে নতুন নাম এবং প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। তা নিয়ে সরাসরি অসন্তোষের কথা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
 সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন,তাঁরা মনে করছেন, কমিশন একটা ইন্টারিম অর্ডার দিতে পারে । তবে যেহেতু প্রতীক এবং দল তাঁদের, তাই  তাঁরা আশাবাদী ছিলেন যে কমিশনের রায় তাদের পক্ষে  যাবে । কিন্তু দেখা যায় কমিশনের বৃহস্পতিবারের অন্তর্বর্তী নির্দেশ অনুসারে, কেউই আপাতত জোড়াফুল প্রতীক ও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম ব্যবহার করতে পারবেন না।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য বলছে, শুক্রবার সাংবাদিক বৈঠকের আগেই মমতা অনুগামী তৃণমূলের  তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সুপ্রিম কোর্টে আবেদন করার । মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন, নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে, তা একতরফা। তাঁদের দাবি, কমিশন তাঁদের বক্তব্যগুলো  শোনেনি। এই সিদ্ধান্ত 'বেআইনি'। এই কথাই লেখা রয়েছে আবেদনে। তথ্য বলছে, শুক্রবার দুপুর সাড়ে তিনটের নাগাদ এই petition ফাইল হয় সুপ্রিম কোর্টে । এরপর বিকেল ৪ টেয় সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।   

Post a Comment

Previous Post Next Post