লালবাজারে কলকাতা পুলিশের হাতে নতুন ৫১টি যান


লালবাজারে কলকাতা পুলিশের হাতে নতুন ৫১টি যান

কলকাতা: কলকাতা পুলিশের যানবাহন ব্যবস্থায় যুক্ত হল আরও ৫১টি নতুন যান। একটি বেসরকারি গাড়ি সংস্থার পক্ষ থেকে কলকাতা পুলিশকে ৫০টি দু’চাকার যান এবং একটি চারচাকার গাড়ি তুলে দেওয়া হয়।

লালবাজারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী শ্রী অর্জুন সিং এবং কলকাতার পুলিশ কমিশনার। নতুন যানগুলিকে আনুষ্ঠানিকভাবে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পতাকা উত্তোলনের পাশাপাশি নতুন যানগুলি নিয়ে র‍্যালিরও আয়োজন করে কলকাতা পুলিশ।

অত্যাধুনিক এই যানগুলি আগামী দিনে শহরের পুলিশি পরিষেবা, জরুরি পরিষেবা এবং নজরদারির কাজে ব্যবহার করা হবে। অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী জানান, নতুন যানগুলি জরুরি পরিষেবা আরও দ্রুত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে কম সময়ে পরিষেবা দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।

পাশাপাশি, ভিআইপি সুরক্ষার ক্ষেত্রে পাইলট কারের পরিবর্তে বাইক ব্যবহারের প্রস্তাব দেন পরিবহণমন্ত্রী। তাঁর বক্তব্য, পাইলট কারের কারণে অনেক সময় শহরে যানজট তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই আগামী দিনে ভিআইপি কনভয়ের পাইলট কারের পরিবর্তে বাইক ব্যবহার করা যায় কি না, সে বিষয়ে কলকাতা পুলিশ কমিশনারের কাছে প্রস্তাব রাখেন তিনি।

Post a Comment

Previous Post Next Post