রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম



নয়াদিল্লি : কাতারে কাতারে কর্মী-সমর্থক। রাজধানীর বুকে বিশাল জমায়েত বিরোধী শিবিরের। রাহুল গান্ধী-সহ বিরোধী নেতাদের নেতৃত্বে বিশাল মিছিল মাণ্ডি হাউসের দিক থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে। এই মিছিলকে কেন্দ্র করে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও ভিড় নিয়ন্ত্রণে কার্যত হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তাকর্মীদের। ভিড়ে ঠেলাঠেলির ছবিও ধরা পড়েছে। রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে মিছিলে শামিল অখিলেশ যাদব-সহ বিরোধী নেতারা। রয়েছেন তেজস্বী যাদব, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি-সহ অনেকে। মিছিলের সামনেই হাঁটতে দেখা যায় নেহা বোরাকে।
এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দিল্লিতে চলতে থাকা বিক্ষোভের বিষয়ে সশরীরে রিট পিটিশন দাখিলের জন্য সময়সীমা বাড়ানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে আগেই পৌঁছে গেল বিরোধী দলনেতার লিগ্যাল টিম।
এই ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেন, "কংগ্রেস দল এবং রাহুল গান্ধী মূলত দেশের বিচার ব্যবস্থাকে ভয় দেখানোর চেষ্টা করছেন; তাঁরা বোঝাতে চাইছেন যে তাঁদের দাবি পূরণ না হলে তাঁরা খোদ বিচার বিভাগের বিরুদ্ধেই রাস্তায় নামবেন। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে, এ বিষয়ে একটি আনুষ্ঠানিক আবেদন দাখিল করতে হবে। আর আপনারা জানেনই যে, অতীতে রাহুল গান্ধী আদালতে বেশ কয়েকবার বিপর্যয়ের মুখে পড়েছেন এবং তাঁকে ক্ষমাও চাইতে হয়েছে। এখন সম্ভবত তিনি মনে করছেন যে, রাস্তায় নেমে যদি বারবার একই মিথ্যা কথা বলা যায়, তবে মানুষ সেগুলোকে সত্য বলে মেনে নেবে। তাঁদের কৌশলটি অত্যন্ত স্পষ্ট: কংগ্রেস দল ও রাহুল গান্ধী যদি ক্ষমতায় না থাকেন, তবে বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়া...।"

Post a Comment

Previous Post Next Post