ছেলেকে বাঁচিয়ে পুকুরে ত/লি/য়ে মৃ/ ত্যু বাবার, বজবজে ম/র্মা/ন্তি/ক ঘটনা
বজবজের কুইন সিনেমার কাছে ছেলেকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ত/লি/য়ে মৃ/ত্যু হল এক ব্যক্তির। মৃ/তে/র নাম রাজেন্দ্র প্রসাদ গুপ্তা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, ছেলেকে সাঁতার শেখানোর জন্য পুকুরে নেমেছিলেন রাজেন্দ্র প্রসাদ গুপ্তা। সাঁতার শেখানোর সময় আচমকাই তিনি বিপাকে পড়েন। পরিস্থিতি বুঝতে পেরে কোনওরকমে নিজের ছেলেকে নিরাপদে সরিয়ে দেন তিনি। এরপরই নিজে পুকুরের গভীর জলে তলিয়ে যান।
বাবাকে জলে তলিয়ে যেতে দেখে ছেলে চিৎকার করে সাহায্যের জন্য ছুটে যায়। তার চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। পরে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি শুরু করেন।
বেশ কিছুক্ষণ তল্লাশির পর জল থেকে রাজেন্দ্র প্রসাদ গুপ্তাকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত বজবজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃ/ ত বলে ঘোষণা করেন।
ছেলেকে নিরাপদে সরিয়ে দেওয়ার পর বাবার এই ম/র্মা/ন্তি/ক মৃ/ত্যু/তে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।