আর কথামত সেই নিয়ম জারি হল ১ সেপ্টেম্বর থেকে।



সেপ্টেম্বর থেকে চালু হল নতুন নিয়ম। রাস্তাঘাটে বেরোলে আর যেখানে সেখানে মলমূত্র অথবা থুতু ফেলা যাবে না সে কথা স্পষ্ট জানিয়েছিলেন রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর কথামত সেই নিয়ম জারি হল ১ সেপ্টেম্বর থেকে।
এবার আর এদিক ওদিক পানের পিক ফেলা নয়।  নিয়ম ভাঙলেই এবার থেকে কড়া শাস্তি। ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত পুরনিগম, পুরসভা ও নোটিফায়েড এরিয়ায় কার্যকর হচ্ছে বিধিনিষেধ। এবার থেকে প্রকাশ্যে থুতু ফেললে প্রতিবার ১০০ টাকা ফাইন, প্রকাশ্যে মলত্যাগ বা প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা দিতে হবে। যত্রতত্র আবর্জনা ফেলা কিংবা নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করলেও ২০০ টাকা করে জরিমানা দিতে হবে। সরকার জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য কোনওভাবেই রাজস্ব সংগ্রহ নয়, বরং সচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও দায়িত্বশীল আচরণের অভ্যাস গড়ে তোলা। প্রথম পর্যায়ে নাগরিকদের নিয়ম মেনে চলতে উৎসাহিত করা হবে, প্রয়োজনে পরবর্তীতে জরিমানা আরোপ করা হবে।

Post a Comment

Previous Post Next Post