জমি ফেরত পেলেন মোদীর বাল্যবন্ধু! সাক্ষাতেই সুরাহা, দখলের অভিযোগ উঠেছিল মুম্বইয়ের বিজেপি বিধায়কের বিরুদ্ধে


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাল্যবন্ধু আসগর আলি বোহরা তাঁর দখল হয়ে যাওয়া জমি ফিরে পেলেন। বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতার নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে ওই জমি দখলের অভিযোগ তুলেছিলেন মুম্বইয়ের মীরা রোডের অশীতিপর বাসিন্দা বোহরা। বিষয়টি নিয়ে দিনকয়েক আগে মোদীর সঙ্গে সাক্ষাৎও করেন তিনি। তার পরেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়।
মঙ্গলবার মহারাষ্ট্রের মন্ত্রালয়ে এই বিষয়ে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর প্রধান সচিব শ্রীকর পরদেশী, বোহরা, নরেন্দ্র মেহতা এবং মীরা-ভাইন্দরের পুর কমিশনার বিনোদ শর্মা-সহ প্রশাসনের আধিকারিকেরা।
বৈঠকের পর মেহতা জানান, বোহরার জমি তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বোহরার বিরুদ্ধে দায়ের করা অভিযোগও প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেন তিনি। মোদীর সঙ্গে সাক্ষাতের পর দ্রুত প্রশাসনিক পদক্ষেপেই সমস্যার সমাধান হয়েছে বলে জানা গিয়েছে।

Post a Comment

Previous Post Next Post