বেহালা এয়ারপোর্টের পরিকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যতে বিমান পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে এয়ারপোর্ট পরিদর্শন করলেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ


বেহালা এয়ারপোর্টের পরিকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যতে বিমান পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে এয়ারপোর্ট পরিদর্শন করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং তিনি পায়ে হেঁটে রানওয়ে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিমানবন্দরের বর্তমান পরিকাঠামো, যাত্রী পরিষেবা, বিমান ওঠানামার ব্যবস্থা এবং ভবিষ্যতে বিমান পরিষেবা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। এয়ারপোর্টকে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়েও আধিকারিকদের কাছ থেকে খোঁজখবর নেন তিনি।

বেহালা এয়ারপোর্টের পরিকাঠামোগত উন্নয়ন হলে দক্ষিণ কলকাতা ও সংলগ্ন এলাকার মানুষের বিমান পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বিমান পরিষেবা বৃদ্ধি পেলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসতে পারে বলে মত সংশ্লিষ্ট মহলের।

Post a Comment

Previous Post Next Post