এশিয়াডের আগে ধাক্কা টিম ইন্ডিয়ার, ছিটকে গেলেন বরুণ, বিকল্প ঘোষণা বিসিসিআইয়ের


এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা ভারতীয় ক্রিকেট দলে। চোটের কারণে এশিয়াডের দল থেকে ছিটকে গেলেন স্পিনার বরুণ চক্রবর্তী। তাঁর পরিবর্তে বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিসিআই।
হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে সম্প্রতি ভারতীয় দলে ফিরেছিলেন বরুণ। চোটের কারণে জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ড সিরিজে খেলতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলার পর ফের চোট পান ‘রহস্য স্পিনার’।
এর পর বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস ফিরে পান বরুণ। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে মাঠেও নামেন। চার ওভার বল করে ১৬ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। কিন্তু সেই ম্যাচের পরই ফের চোটের সমস্যা দেখা দেয়।
বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছিল, এমআরআই পরীক্ষায় বরুণের নতুন চোট ধরা পড়েছে। ফলে চলতি সিরিজে আর তাঁর খেলা সম্ভব নয়। এশিয়ান গেমসেও তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। এশিয়াডের দল থেকে ছিটকে গেলেন বরুণ। তাঁর জায়গায় কাকে নেওয়া হচ্ছে, তা-ও জানিয়েছে বিসিসিআই।

Post a Comment

Previous Post Next Post