বিশ্বকর্মা পুজোয় হাওড়া-হুগলিতে ভারী দুর্যোগ, ৭ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা, ফের বাড়বে দুর্ভোগ



কলকাতা : এবছর বিশ্বকর্মা পুজো আগামীকাল ১৮ সেপ্টেম্বর শুক্রবার। তার আগে আজ ১৭ সেপ্টেম্বর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টির সঙ্গে দাপট দেখাবে দমকা ঝোড়ো হাওয়া। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও আগামী কয়েকদিন চলবে দুর্যোগ-দুর্ভোগ।
আজ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে পারে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের উল্লিখিত ৫ জেলায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অর্থাৎ ভারী দুর্যোগের আশঙ্কা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামীকাল অর্থাৎ ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিশ্বকর্মা পুজোর দিন বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর - এই জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে পারে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় হাওয়ার গতিবেগ হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার। এই ৭ জেলায় শুক্রবারের জন্য হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হবে বিশ্বকর্মা পুজোর দিন। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিশ্বকর্মা পুজোর আগে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ঝড়ব্রষ্টির প্রভাব বাড়তে চলেছে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের একাধিক জেলাতেও আগামী কয়েকদিন চলবে ঝড়বৃষ্টি, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। 

Post a Comment

Previous Post Next Post