নিম্নমানের বেবি ফুড ! বিজ্ঞাপনে ভুল দাবি, নেসলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিল FSSAI



'ফুড সেফটি অ্য়ান্ড স্ট্য়ান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া' (FSSAI) পরীক্ষায় ফেল করল দেশের অন্যতম বড় শিশু খাদ্য় প্রস্তুতকারী কোম্পানি নেসলের পণ্য (Nestle Baby Food)। খাদ্য সুরক্ষার মান বজায় না রাখা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য কোম্পানির তিনটি বেবি প্রোডাক্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে FSSAI। শুক্রবার এই খবর প্রকাশ্যে আসতেই ধস নামে কোম্পানির শেয়ারে । তিন শতাংশ পড়ে যায় স্টক।
কোন কোন প্রোডাক্টের বিরুদ্ধে ব্যবস্থা
কোম্পানির শিশুদের জন্য তৈরি খাবার NAN Excella ও Lactogen-এর বিরুদ্ধে উঠেছে অভিযোগ। FSSAI জানিয়েছে, ল্যাব টেস্টিংয়ের সময় ফর্মুলায় যা বলা হয়েছিল, সেই মানদণ্ড বাজায় রাখেনি কোম্পানি। নমুনা পরীক্ষায় দেখা যায়, নির্ধারিত পরিমাণের থেকে কম রয়েছে বায়েটিন। আবার পরীক্ষাতেও প্রয়োজনীয় বায়োটিনের মান বজায় রাখতে পারেনি নেসলের এই প্রোডাক্ট। 'ফুড সেফটি অ্য়ান্ড স্ট্য়ান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া'-র তরফে বলা হয়েছে, খাদ্য় নিরাপত্তা নিয়ে তাদের অভিযানে এই বিষয়টি ধরা পড়েছে।
আজ ধস নেমেছে নেসলের স্টকে
শুক্রবার এই খবর প্রকাশ্যে আসতেই ধস নামে নেসলে ইন্ডিয়ার স্টকে। যেখানে দিনের মাঝেই প্রায় ৩ শতাংশ পড়ে যায় শেয়ার। ২.৮৫ শতাংশ কমে যায় স্টক প্রাইস। BSE-তে স্টকের দাম ১৩৩২.৮০ টাকায় চলে আসে। FMCG খাতের এই শেয়ারটি ২০২৬ সালের অগাস্ট মাসে ১৫৫৩ টাকার ৫২ সপ্তাহের সর্বোচ্চ দরে পৌঁছেছিল।

পাশাপাশি এই স্টকের ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছিল ১১৪৫.১০ টাকা। ২০২৫ সালের অক্টোবরে এই দর রেকর্ড করা হয়ছিল ভারতের শেয়ার বাজারে। হিসেব বলছে, গত এক সপ্তাহে নেসলে ইন্ডিয়ার শেয়ার ৩ শতাংশ ও এক মাসে ৮ শতাংশ কমেছে। গত ৬ মাসে এটি ১১.৫ শতাংশ কমেছে। তবে পাঁচ বছরে এই স্টক ৩৩ শতাংশ রিটার্ন দিয়েছে।   

এই নিয়ে কী বলছে FSSAI ? 
এই বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে FSSAI । তারা জানিয়েছে , ই-কমার্স প্লাটফর্মে কোম্পানির শিশু খাদ্য় পণ্য়ের প্রচারের বিষয়বস্তু পরীক্ষা করেছে কোম্পানি। নেসলের NAN Excella Pro Stage 1 পণ্য়ে '5 HMOs' ও 'Whey Protein' সংক্রান্ত দাবি করা হয়েছে। পাশাপাশি Lactogen Pro 1-এ কোম্পানি জানিয়েছে, এই প্রোডাক্ট সহজে হজম হয়। এই বিষয়ে জানতে মেসার্স নেসলে ইন্ডিয়া লিমিটেডের কাছে ব্যাখ্যা চেয়েছে FSSAI । 

তদন্তে দেখা গেছে , এই পণ্য দুটি 'ফুড ফর ইনফ্যান্ট নিউট্রিশন' রেগুলেশন অ্য়াক্ট ২০২০ নিয়ম ভঙ্গ করেছে। যাতে বলা হয়েছে, কোনও প্রোডাক্ট বিক্রির উদ্দেশ্যে শিশু খাদ্যের প্রচারে বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি IMS অ্য়াক্ট ১৯৯২-এর ধারায় এই ধরনের পণ্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এই ফলাফলগুলোর ওপর ভিত্তি করে FSSAI জানিয়েছে , ওই তিনটি পণ্যের বিষয়ে তারা নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে তিনটি আলাদা অ্য়াডজুড়িকেশন কেস ফাইল করেছে। 

Post a Comment

Previous Post Next Post