কলকাতার একাধিক শপিং মলে পুলিশ-দমকল, ‘অখাদ্য’র পর অগ্নিসুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযান


হোটেল-রেস্তরাঁ-গেস্ট হাউসের পর শপিং মল। কলকাতার একাধিক অভিজাত শপিং মলে অভিযান পুলিশের। সাউথ সিটি মল ও পার্ক স্ট্রিটের পতাকা হাউস, অ্যাক্রোপলিস মলের মতো শপিং মলগুলিতে দমকল ও পুলিশের আধিকারিকরা। চলছে অডিট। খতিয়ে দেখা হচ্ছে হাউসগুলির অগ্নি-সুরক্ষা বিধি ব্যবস্থা। কাগজপত্র সব ঠিক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতকালীন কোনও পরিস্থিতি তৈরি হলে আপাতকালীন সিঁড়ি ব্যবহার করা যাবে কি না, সেটির পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।
পুজোর বাকি মাত্র দিন ৩৮। মাস খানেক আগে এই শপিং মল ও সেই হাউসগুলিতে থাকা রেস্তরাঁগুলিতে থাকা ভিড় জমবে। পুজোর দিনগুলিতেই প্রচুর মানুষ যাবেন সেখানে। তার আগে ওই হাউসগুলির অগ্নিসুরক্ষা ব্যবস্থা কেমন?  কোনও দুর্ঘটনা ঘটলে সাধারণ মানুষের বেরনোর পথ সুরক্ষিত কিনা। সমস্ত নিয়ম মানা হচ্ছে কিনা। যে রেস্তরা বা ফুড কোর্ট রয়েছে সেগুলিতে সুরক্ষা ব্যবস্থা কেমন সবটাই খতিয়ে দেখছেন পুলিশ ও দমকল আধিকারিকরা। সূত্র মারফত জানা যাচ্ছে, শহরের ২৯টি শপিং মলে অভিযান চালাচ্ছে দমকল ও পুলিশ।

Post a Comment

Previous Post Next Post