সরকার-সংগঠন সমন্বয় আরও মজবুত করাই লক্ষ্য, চলতি মাসেই ফের বঙ্গ সফরে নীতিন নবীন



রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন (Nitin Nabin)। কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর প্রথমবার তিনি বাংলায় আসছেন। রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠক করবেন তিনি। সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ। নতুন রাজ্য কমিটি গঠন থেকে সংগঠনে প্রয়োজনীয় রদবদল-বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
দু’দিনের সফরে একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। সেই কথা বিজেপির অন্দরে খবর। রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে। জেলায় জেলায় সংগঠন বাড়ছে। নিচুতলার নেতা-কর্মীদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। দুর্নীতি-তোলাবাজির অভিযোগ ছাড়াও একাধিক জায়গায় দলের নতুন-পুরনো কর্মীদের মধ্যে দ্বন্দ্বও দেখা দিচ্ছে! সেইসব বিষয় নিয়েও বৈঠকে কথা হতে পারে। তেমনই মনে করা হচ্ছে। চলতি মাসের ১৫ তারিখ তিনি কলকাতায় আসছেন।

Post a Comment

Previous Post Next Post