নির্বাচন কমিশনের প্রস্তুতি তুঙ্গে। আগামী উপনির্বাচনকে সামনে রেখে আজ কলকাতায় সিইও দফতরে যৌথ বাহিনী মোতায়েন সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।


নির্বাচন কমিশনের প্রস্তুতি তুঙ্গে। আগামী উপনির্বাচনকে সামনে রেখে আজ কলকাতায় সিইও দফতরে যৌথ বাহিনী মোতায়েন সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)-এর সঙ্গে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (Addl CEO) এবং যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক (Jt CEO) উপস্থিত ছিলেন।

বৈঠকে রাজ্য পুলিশ নোডাল অফিসার, আইজি সিএপিএফ এবং আইজি এসটিএফ-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা অংশ নেন। ৭০-রেজিনগর এবং ২১০-নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য বাহিনী মোতায়েনের পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর নন্দীগ্রাম ও রেজীনগরের উপনির্বাচনে মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। আসন্ন উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ ভাবে নির্বাচন পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ সুপার দের। ভোট কেন্দ্র থেকে শুরু করে নির্বাচনী এলাকা জুড়ে রাজ্য ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ইতিমধ্যে নির্বাচনের আগে রুট মার্চ শুরু করার নির্দেশ জেলা প্রশাসন কে দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক নিলাম মিনা বলে সূত্রের খবর।

Post a Comment

Previous Post Next Post