আগামী ১১ সেপ্টেম্বর দেশ জুরে ব্যাংক ধর্মঘট - কি করবে সরকার?



আগামী ১১ সেপ্টেম্বর দেশ জুরে ব্যাংক ধর্মঘট - কি করবে সরকার?

  আবার দেশজুরে ব্যাংক ধর্মঘট। নাজেহাল হতে চলেছে আপামর জনসাধারণ। এই বিষয়ে সরকারের সিদ্ধান্ত এখনও জানা যায় নি। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) একটানা ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। এর অধীনে দেশের ৯০ শতাংশ পাবলিক সেক্টর ব্যাঙ্ক, প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক, বিদেশি ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক ও কো-অপারেটিভ ব্যাঙ্ক রয়েছে। তারা জানিয়েছে যে আগামী ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট করা হবে। এরপর ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বরও ব্যাঙ্ক ধর্মঘট থাকবে। দাবি যদি না মানা হয়, তাহলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।এই ব্যাঙ্ক ধর্মঘটের জেরে চরম সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)-র অন্যতম দাবি হল, সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলা থাকবে, দুইদিন ছুটি থাকবে। ইউনিয়নের দাবি, ২০২৪ সালেই ব্যাঙ্কগুলির তরফে পাঁচদিন ব্যাঙ্ক চালু রাখার নিয়মে সম্মতি দেওয়া হয়েছিল। মাসে দুটি শনিবার ছুটির বদলে, প্রতি শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।

  এর বদলে সোমবার থেকে শুক্রবার ওয়ার্কিং আওয়ার বা কাজের সময় ৪০ মিনিট করে বাড়িয়ে দেওয়া হবে। ব্যাংক কর্মীরা এই প্রস্তাবে রাজি হলেও, তা এখনও অর্থ মন্ত্রকের কাছ থেকে সম্মতি পায়নি। দুই বছর ধরে তোলা এই দাবি পূরণের জন্যই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনিয়ন কর্মীরা এই প্রস্তাবে রাজি হলেও, তা এখনও অর্থ মন্ত্রকের কাছ থেকে সম্মতি পায়নি। দুই বছর ধরে তোলা এই দাবি পূরণের জন্যই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনিয়ন।এছাড়া কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে নতুন ইনসেনটিভ স্কিম এনেছে, তা নিয়েও আপত্তি তুলে, দ্বিপাক্ষিক আলোচনার দাবি করেছে ব্যাঙ্ক কর্মীদের সংগঠন।  সরকারের পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ ((Performance Linked Incentive) -কে “একতরফা ও বৈষম্যমূলক” বলে এই স্কিম প্রত্যাহারের দাবি জানিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস।

Post a Comment

Previous Post Next Post