রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগ, তিন দিন বৃষ্টির পূর্বাভাস



রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগ, তিন দিন বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:
দক্ষিণবঙ্গে আপাতত কাটছে না দুর্যোগের মেঘ। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী তিন দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ ও দফায় দফায় বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়তে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগের পরিস্থিতি থাকবে এবং আগামী তিন দিন বৃষ্টি চলবে।

Post a Comment

Previous Post Next Post