কোন কোন ব্র্যান্ডের পণ্য উদ্ধার?
অভিযানে Lay's, Kurkure, Maggi, Knorr, Rasoi, Hellmann's, Thums Up এবং Limca-সহ একাধিক ব্র্যান্ডের পণ্য পাওয়া যায়। Lay's-এর Classic Salted, Magic Masala, Spanish Tangy Tomato, Sizzling Hot এবং Lemon Chilli-র মতো বিভিন্ন ভ্যারিয়েন্টও উদ্ধার হয়েছে।
Kurkure-এর Masala Munch, Red Chilli Chataka, Naughty Tomato, Solid Masti, Green Chutney, Schezwan Chutney এবং Puffcorn Yummy Cheese-সহ একাধিক পণ্য ছিল তালিকায়। Maggi Masala এবং Atta Noodles-ও উদ্ধার করা হয়েছে।
মুম্বইয়ের কোথায় অভিযান?
২৪ থেকে ২৯ অগাস্টের মধ্যে Turbhe TTC Industrial Area-র Sadhana Enterprises-এর একটি গুদামে অভিযান চালানো হয়। পুলিশের Central Crime Branch-এর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল বলে জানা গিয়েছে। গুদামে Inkjet Printer, Thinner এবং বিশেষভাবে তৈরি Sticker পাওয়া যায় বলে FDA সূত্রে অভিযোগ।
উদ্ধার কত টাকার পণ্য?
FDA জানিয়েছে, ১০টি Exporter Company-র সঙ্গে যুক্ত মোট ৮,৪৪২ কার্টন পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলির ঘোষিত মূল্য প্রায় ৭৫ লক্ষ ২১ হাজার ২৬৯ টাকা। এর পাশাপাশি প্রায় ৩০,৬০০ টাকা মূল্যের Unlabelled Stock এবং Expired Food Product-ও উদ্ধার হয়েছে।
এই ঘটনায় মুম্বইয়ের পাশাপাশি Delhi এবং Noida-র Export-Import সংস্থার যোগসূত্রের কথাও সামনে এসেছে। পুরো ঘটনায় খাদ্যপণ্যের নিরাপত্তা এবং লেবেলিং নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
তদন্তে এখন নজর থাকবে, এই পরিবর্তিত তারিখ-সহ পণ্যগুলি কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল এবং এর সঙ্গে যুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে পরবর্তী সময়ে কী আইনি পদক্ষেপ নেওয়া হয়।