খেলাধুলোর পাশাপাশি সংসার চালাতে কেউ বেঙ্গল সাফারিতে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। কেউ বিউটি পার্লার কিংবা বেসরকারি কোনও সংস্থায় দৌড়তেন কিছু রোজগারের আশায়। এর ফলে খেলাধুলোয় ব্যাঘাত ঘটত। এ বার শিলিগুড়ির এমন ন’জন খো খো খেলোয়াড়কে সরকারি চাকরি দিল রাজ্য সরকার। শনিবার শিলিগুড়ির পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোয় পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের উপস্থিতিতে মহকুমা ক্রীড়া সংস্থার তরফে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। ওই ন’জনকে বিশেষ সম্মান জানিয়ে আগামী কর্মজীবনের জন্য শুভেচ্ছা জানানো হয়।
এক নজরে
সরকারের তরফে ৭৮ জন ক্রীড়াব্যক্তিত্বকে চাকরি দেওয়া হবে বলে জানানো হয়
সালমা মাঝি, পলাশ পাল, মনোজ সরকার-সহ মোট ৯ জন সম্প্রতি চাকরি পেয়েছে
পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ বলেছেন, সংসার–পরিবার নিয়ে চিন্তা দূর করে খেলাধুলোয় আরও মনোনীবেশ করতে পারবেন খেলোয়াড়রা
জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে সরকারি চাকরি পেয়েছেন ওই ন’জন খেলোয়াড়