সপ্তমীতে চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে ঠাকুর দেখতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি। পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু। আহত ২৫ জন দর্শনার্থী। কী কারণে দুর্ঘটনা? তদন্তে জোড়া সিট গঠন হয়েছে ইতিমধ্যেই। একাদশীর সন্ধেয় চোরবাগানের পুজো মণ্ডপ সরেজমিনে খতিয়ে দেখতে পৌঁছে গেল কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে সিট। সন্ধে ৭টা নাগাদ দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় তদন্তকারী দল। দুর্ঘটনার সময় মণ্ডপে যে আলো ছিল, সেই আলোতেই গোটা মণ্ডপ খতিয়ে দেখে সিট প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি জানান, মণ্ডপে ঢোকা এবং বেরনোর রাস্তা খুবই সরু। আলোও কম ছিল বলে সম্মত হন তিনি।