আন্দোলন হবেই, দেশকে বাঁচাতে আমরা অবশ্যই প্রতিবাদ করব : অভিজিৎ দীপকে



নয়াদিল্লি : "আমাদের আন্দোলন হবেই। দেশকে বাঁচাতে আমরা অবশ্যই প্রতিবাদ করব।" স্পষ্ট জানিয়ে দিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে কাল যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচি রয়েছে CJP-র। যদিও কালকের এই কর্মসূচিতে কোনও অনমুতি দেওয়া হয়নি বলে আজ জানিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। যন্তর মন্তরে প্রস্তাবিত কর্মসূচির আগে অভিজিৎ বলেন, "আমাদের আন্দোলন হবেই। যন্তর মন্তর হল বিক্ষোভ প্রদর্শনের জন্য নির্ধারিত একটি স্থান ; সংবিধানের ১৯ নম্বর আর্টিকল অনুযায়ী প্রতিবাদ বা বিক্ষোভ করার মৌলিক অধিকার আমাদের রয়েছে। তাহলে অনুমতি নেওয়ার প্রয়োজন কী ? ১৩ কোটি ভোট বাদ দেওয়ার আগে কি তারা অনুমতি নিয়েছিল ? আপনারা কি চান যে, যারা নির্বাচনে কারচুপি করছে, তাদের বিরুদ্ধে আমরা কোনও আন্দোলন করব না ? তা হতে পারে না। দেশ এভাবে চলতে পারে না। দেশকে বাঁচাতে আমরা অবশ্যই প্রতিবাদ করব।" 

Post a Comment

Previous Post Next Post