এবার বিজেপি-র প্রার্থী কোয়েল মল্লিক, ‘দিদিমণি এইসব জিনিসপত্রকে নিয়েছিলেন কেন?’, মমতার উদ্দেশে কুণাল



কলকাতা: তৃণমূলের সাংসদপদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি-র টিকিটে ফের রাজ্যসভায় প্রবেশের প্রস্তুতি। রাজ্যসভা উপনির্বাচনে কোয়েল মল্লিককে তাঁরই ছেড়ে যাওয়া আসনে প্রার্থী করল বিজেপি। সেই নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলের বিধায়ক কুণাল ঘোষ। একদিকে, কোয়েলকে কার্যতই 'বিশ্বাসঘাতক' বলে অভিহিত করলেন তিনি। পাশাপাশি, মমতার সিদ্ধান্তেরও সমালোচনা করলেন কুণাল।
রবিবার রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থিতালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় কোয়েলের নাম রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে শীঘ্রই তিনি বিজেপি-র পতাকা হাতে তুলে নেবেন বলেও খবর। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই কোয়েলকে বেঁধেন কুণাল। বলেন, "কোয়েল মল্লিক বিশিষ্ট অভিনেত্রী। তাঁকে রাজ্যসভায় পাঠানোর কথা ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন আপনার তৃণমূলকে ভাল লাগছিল। এখন আর মুখ্যমন্ত্রী মন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সঙ্গে সঙ্গে বিজেপি-তে যেতে হল আপনাকে।"
কোয়েলকে রাজ্যসভায় পাঠানো নিয়ে মমতার সিদ্ধান্ত নিয়েও এদিন প্রশ্ন তোলেন কুণাল। তাঁর কথায়, "এই কারণেই তো প্রশ্ন ওঠে! দিদিমণি এই সমস্ত জিনিসপত্রকে নিয়েছিলেন কেন? মমতা বন্দ্যোপাধ্য়ায়ের যে উদারতা, অর্থাৎ সমাজের বিশিষ্টদের রাজনীতি, জনপ্রতিনিত্বের জায়গা বিধানসভা, রাজ্যসভা বা লোকসভায় পাঠনো...সদিচ্ছা থেকেই করেছিলেন। প্রণববাবু একসময় বলতেন, 'মমতা তৃণমূলকে অন্তর্নিহিত জোট বানিয়ে দিয়েছে'। কারণ সমাজের বিভিন্ন স্তরের মানুষের এক অদ্ভুত প্রতিনিধিত্ব করেছে তৃণমূল। সক্রিয় রাজনীতিক থেকে ডাক্তার, খেলোয়াড়, গায়ক, সিনেমার শিল্পী...সকলেই আছেন, যাঁরা বিধায়ক বা সাংসদ হয়ে জনপ্রতিনিধিত্ব করতে গিয়েছেন। শুধু রাজনীতিক কেন, সকলকে আনার পক্ষে ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর সেই সৌজন্যকে কয়েক জন বিশ্বাসঘাতকতা করে বুঝিয়ে দিয়েছেন, আর যেন কেউ এই পথে না হাঁটেন। এই সৌজন্য সকলের জন্য় নয়।"

Post a Comment

Previous Post Next Post