সব ঘাটে সিসিটিভি, অগ্নিমিত্রার আসানসোলে কালীপুজো-ছটে ‘ফুলপ্রুফ’ নিরাপত্তার দায়িত্বে অর্জুন



দুর্গাপুজোয় চোরবাগানে ভয়ঙ্কর বিপর্যয়। মণ্ডপে ঠাকুর দেখতে গিয়েছে প্রাণ গিয়েছে ১৯ জনের। সেই প্রাণহানির ঘটনা থেকে শিক্ষা নিয়েই এবার কালীপুজো-ছটে বাড়তি সতর্ক প্রশাসন। নবান্নের তরফে প্রতি জেলায় একজন করে মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিম বর্ধমানে প্রশাসনিক ব্যবস্থাপনা নজরদারিতে দায়িত্ব পেয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। কালীপুজোর ঠিক এক সপ্তাহ আগে শনিবার আসানসোলে উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন খোদ অগ্নিমিত্রা পাল, মন্ত্রী অজয় পোদ্দার। এদিন বৈঠকের আগে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আসানসোলের বেশ কয়েকটি নদী ঘাট পরিদর্শন করেন পুরমন্ত্রী।

এদিন আসানসোলের নদীগুলিতে জলভাগের নাব্যতা ও ঘাট সংলগ্ন এলাকার পরিচ্ছন্নতা নিয়ে আধিকারিকদের সঙ্গে বিশেষ আলোচনা করেন অগ্নিমিত্রা। এদিন নদীঘাটের আবর্জনা পরিষ্কারে আসানসোল পুরসভার তরফে ব্যবস্থাও রাখা হয়েছিল। কালীপুজোর বিসর্জন বা ছটপুজো উপলক্ষে নদীঘাটগুলিতে যে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি বা দুর্ঘটনা যাতে না ঘটে, সে দিকে নজর দিতে প্রতিঘাটে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয় প্রশাসনকে। এ বিষয়ে এদিন উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম বর্ধমানের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, “নিরাপত্তার স্বার্থে প্রতিটি ঘাটে থাকবে সিসিটিভি, বেশি পাওয়ারের আলো, মোতায়েন করা হবে একজন করে নোডাল অফিসার।” পাশাপাশি তিনি এও জানিয়েছেন, “নতুন-পুরনো সব কালীপুজোর জন্যও অনুমতি দেওয়া হবে সরকারের তরফে।”

এদিন সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে নদীঘাট পরিদর্শন করে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “চোরবাগান থেকে শিক্ষা নিয়েই আরও সতর্ক প্রশাসন। সব ঘাটে সিসিটিভি-আলো লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। নোডাল অফিসারদের দায়িত্ব দেওয়া হবে। গত ৪ তারিখ একই পরিবারের দু’জন তলিয়ে গেছে। এমন ঘটনা যাতে আর না ঘটে সেদিকে আমাদের নজর দিতে হবে। শুধু তাই নয়, সহ নাগরিকদের স্বার্থে মানুষকেও সজাগ থাকার অনুরোধ জানাব।”

Post a Comment

Previous Post Next Post