প্রতীকের লড়াই তুঙ্গে, মীমাংসার আগে ঋতব্রত - তৃণমূলের সব নথি ছিনতাইয়ের চেষ্টা ! চাঞ্চল্যকর অভিযোগ বিরোধী দলনেতার



তৃণমূলের দুই শিবিরের মধ্যে প্রতীক নিয়ে লড়াইয়ের মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নথি লুঠের চেষ্টার অভিযোগ তুললেন তিনি।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য তাঁদের কর্মীরা ২৪ তারিখ সকালে নথিপত্র নিয়ে রওনা দেন। সোমবার সকালে এক্স পোস্ট করে তিনি লিখেছেন, আধ ঘণ্টা আগে ট্রাকটির নিয়ন্ত্রণ নেওয়া এবং তাঁদের নথিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে তাঁদের কর্মীরা সাহসিকতার সঙ্গে সেই প্রচেষ্টা প্রতিহত করেছেন। এক্স পোস্টে তিনি আরও দাবি করে লিখেছেন, এটি চার্টার্ড সংস্কৃতির সঙ্গে তৃণমূল স্তরের দৃঢ় সংকল্পের লড়াই। স্বৈরাচারীরা  সবক্ষেত্রে সুপরিকল্পিত লুঠপাট চালানোর চেষ্টায় সফল হবে না। 

Post a Comment

Previous Post Next Post