কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক। বিমানবন্দর অথরিটির অফিশিয়াল মেল অ্যাকাউন্টে বৃহস্পতিবার দুপুরে একটি ই-মেল আসে। সূত্রের খবর, সেখানেই বোমা নিয়ে হুমকি দেওয়া হয়েছিল, বিমানবন্দরের ভিতরে বোমা রাখা হয়েছে বলে জানানো হয়েছিল সেই ই-মেলে।
সূত্রের খবর, যে কোনও সময়ে বিস্ফোরণ ঘটতে পারে বলে হুমকি দেওয়া হয়েছিল ওই ই-মেলে। বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকার সংস্থা তল্লাশি শুরু করেছে। পাশাপাশি ওই মেল কারা পাঠালো, কোথা থেকে পাঠানো হয়েছে, তা সাইবার বিশেষজ্ঞের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিমানবন্দর চত্বরেও তল্লাশি করা হচ্ছে।