নয়া দিল্লি: 'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ। দিল্লির বারাখাম্বা ও তিলক মার্গ থানায় FIR দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ব্যারিকেড ভাঙা, রাস্তায় গ্রাফিতি আঙার প্রেক্ষিতে মূলত FIR গুলি দায়ের করা হয়েছে।
গতকাল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ফের পথে নামে বিরোধীরা। বার কনস্টিটিউশন ক্লাবে বৈঠকের পর দিল্লির বারাখাম্বা রোড, কনট প্লেস হয়ে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করে যায় INDI জোট ও একাধিক ছাত্র সংগঠন।
জ্ঞানেশ-কাণ্ডে এককাট্টা হয়েছে বিরোধীরা। এর মধ্যেই বিরোধী সাংসদদের 'হাই টি'-তে আমন্ত্রণ জানালেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আজ রাহুল গান্ধীর বাসভবনে 'হাই টি'-র আয়োজন করা হয়েছে।
জ্ঞানেশ কুমারের পদত্যাগ, মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক-সহ একাধিক ইস্যুতে আজ পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস। দুপুর ২টোয় রাজাবাজার থেকে মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। মিছিল শেষ হবে পার্কসার্কাসে। মিছিলে থাকবেন রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।