"পার্টির কেউ যুক্ত থাকলে..", তোলাবাজি বন্ধে কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের



কলকাতা: তোলাবাজি বন্ধে কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের। ‘তোলাবাজি হলে প্রথমেই অভিযোগ করা উচিত। আগে তোলাবাজি চলত পুলিশের কাছে যেতেন না। প্রথম এটা বেআইনি, পুলিশের কাছে যাওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে, পার্টির কেউ যুক্ত থাকলে পার্টিকেই জানাতে হবে। সাধারণ মানুষ, ব্যবসায়ী, সাংবাদিক সবাইকে আমি আবেদন করব,   এধরনের ঘটনা ঘটলেই তার বিরুদ্ধে যথা জায়গায় কমপ্লেন করুন। পার্টি ব্যবস্থা নেবে, না হলে পুলিশ ব্যবস্থা নেবে।’

Post a Comment

Previous Post Next Post