ফিরে আসতে সক্ষম হওয়া ৪ জনের কাছে খবর পেয়ে উদ্ধারকাজে নামে উত্তরাখণ্ড সরকার। উত্তরাখণ্ড সিভিল অ্যভিয়েশান ডেভলপমেন্ট অথোরিটির হেলিকপ্টারের সাহায্যে উত্তরাখণ্ড রাজ্যের এসডিআরএফ টিম গত ২ দিন ধরে হিমালয়ের নির্দিষ্ট ওই স্থানে তল্লাশি চালালেও এখনো নিখোঁজ ৮ জনের কোনও খোঁজ মেলেনি।
উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, উচ্চ হিমালয়ের দুর্ঘটনাস্থলে আবহাওয়া প্রতিকূল থাকায় মাঝেমধ্যেই তল্লাশি অভিযান বাধাপ্রাপ্ত হচ্ছে। এদিকে সময় যত যাচ্ছে , ততই নিখোঁজ অভিযাত্রীদের পরিবারগুলিতে বাড়ছে উদ্বেগ। প্রশাসনের তরফে পরিবারগুলির সঙ্গে যোগাযোগ করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি একটি এক্স পোস্টে লিখেছেন, ' আমরা গভীরভাবে উদ্বিগ্ন। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে উত্তরাখণ্ড সরকার এবং সেই রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী সবসময় যোগাযোগ রাখছে। ... প্রশাসন এই কঠিন সময়ে সম্ভাব্য সব ধরনের লজিস্টিক ও মানসিক সহায়তা প্রদানের করবে। বাঁকুড়ার দুর্দশাগ্রস্ত পরিবারগুলির পাশে আছে আমাদের সরকার। '