উপর-নীচে করে রাহুলের দু'টি ছবি তুলে ধরা হয়েছে পোস্টারের। একটি ছবিতে রাহুলের বয়স অনেক কম বলে ঠাহর হচ্ছে। সেটি অনেক আগের বলেই ঠাহর হয়। অন্য ছবিটি সাম্প্রতিক সময়ের। ওই পোস্টারের নীচে আবার লেখা রয়েছে, 'দেশের নেতার কি এমন হওয়া উচিত?' সকাল সকাল এলাকা জুড়ে রাহুলের পোস্টার দেখে চমকে যান স্থানীয়রা। রাতেই সেগুলি লাগানো হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কে বা কারা ওই পোস্টার সাঁটিয়ে গিয়েছে, তা স্পষ্ট নয়।
রাহুলের ওই পোস্টার নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে সমরেশ রায় নামের যুবক বলেন, "দেখুন, সংসদে এভাবে যে ঘুমাচ্ছে, তা উচিত নয়। উনি অনেক বিরোধিতা করছেন, এই করছেন, সেই করছেন, রহুল গাঁধী প্রধানমন্ত্রী হতে চাইছেন বলছেন। এ তো হাসির ব্যাপার! কারণ যতদিন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী আছেন, আমরা নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারছি, ঘুমাতে পারছি, খেতে পারছি দু'মুঠো, কাজকর্ম করতে পারছি। কিন্তু রাহুল গাঁধী থাকলে কী হবে জানি না। নরেন্দ্র মোদি আছেন বলে শান্তিতে থাকতে পারছি আমরা।"