কলকাতা: গ্রেফতার ইন্দ্রনীল সেন, প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের। MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করতে চেয়ে ব্যাঙ্কশাল আদালতে আবেদন পুলিশের। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ। সংগৃহীত অর্থ বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে দেওয়ার অভিযোগ, দাবি তদন্তকারীদের।
কেন এই ধারা যুক্ত করতে চাইছে পুলিশ ?
''বেআইনিভাবে অর্থ, সম্পত্তি অর্জনের অভিযোগকে সংশোধিত আইনের ২ নং ধারার আওতায় আনার সুযোগ আছে, ৯ নং ধারায় এই ধরনের অপরাধের জন্য শাস্তির বিধানও রয়েছে", সেই কারণেই দু'টি ধারা যুক্ত করার আবেদন জানিয়েছে কলকাতা পুলিশ।