খবর বাংলা ডিজিটাল ডেস্ক : সপ্তাহান্তে বিশ্বজয়ের পর অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল হারিকেল বেরিল। বার্বাডোজ়েই আটকে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দল। তবে ২ জুলাই তাঁদের দেশে ফেরাতে বিশেষ বিমানের বন্দোবস্ত করা হয়েছিল। সেই বিমান অবশেষে ভারতীয়ভূমে নামল। রোহিত শর্মারা পৌঁছলেন নয়াদিল্লি বিমানবন্দরে।
বিসিসিআইয়ের তরফে ট্রফি হাতে রোহিত, বুমরাদের দেশে ফেরার কথা জানানো হয়। সাত সকালেই রোহিত, বিরাটদের সাক্ষাৎ পেতে বিমানবন্দরে সমর্থকদের ঢল।
শুধু ভারতীয় তারকা ক্রিকেটাররা নন, খবর অনুযায়ী বুমরাদের সঙ্গে একই বিমানে করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আটকে থাকা ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিকারিক এবং ভারতীয় মিডিয়াকেও দেশে ফেরানো হয়েছে।