ফের খাস কলকাতায় শুটআউট, বান্ধবীকে গুলি চালিয়ে আত্মঘাতী যুবক!



ফের খাস কলকাতায় চলল গুলি। লেক থানা এলাকায় তরুণীকে গুলি করে আত্মঘাতী যুবক। ওই তরুণী দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে খবর, ওই যুবক সন্তোষপুরের বাসিন্দা। গত রবিবার লেক থানা এলাকার একটি গেস্ট হাউসে ওঠেন ওই যুবক। সঙ্গে ছিলেন এক তরুণী। সম্ভবত তিনিই তাঁর বান্ধবী। বুধবার বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ ওই গেস্ট হাউসে গুলি চলে। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, তরুণীকে গুলি চালান ওই যুবক। পায়ে গুলি লাগে তাঁর। তার পর গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই যুবক। তরুণী বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।



Post a Comment

Previous Post Next Post