মতুয়া ভোটে ভাগ? কংগ্রেসের 'গোপন অভিসন্ধি ' ফাঁস!


মহোৎসবের কথা বলে ভুল বুঝিয়ে রাহুল গান্ধীর কাছে নিয়ে গেছিল, বিহার থেকে ফিরে শান্তনু ঠাকুরের কাছে অভিযোগ মতুয়া ভক্তদের।

২ দিন আগে বনগাঁ থেকে ১০ - ১৫ জনের একটি মতুয়ার দল বিহারে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। রাহুল গান্ধীর সঙ্গে তাদের একটি ছবিতে ব্যানারে লেখা দেখা যাচ্ছে SIR এ বিপদ কংগ্রেসে নিরাপদ। যাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তাহলে কি মতুয়া ভোটে ভাগ বসাচ্ছে কংগ্রেস।  

বিহারে থেকে ফিরে রবিবার শান্তনু ঠাকুরের কাছে আসেন মতুয়া ভক্তরা। তারা শান্তনু ঠাকুরের কাছে অভিযোগ করে বলেন, তাদের বলা হয়েছিল বিহারে মতুয়া মহোৎসব আছে। মহোৎসবের কথা শুনে তারা গিয়েছিলেন। তাদের দাবি , স্থানীয় বিজেপি নেতা তপন হালদার তাদের ভুল বুঝিয়ে নিয়ে গেছিল। তারা সিএএ এবং এস আই আর এর পক্ষে। 

শান্তনু ঠাকুর বলেন, মতুয়া ভক্তদের ভুল বুঝিয়ে সমস্ত ভাড়া দিয়ে নিয়ে গেছে, এবং যারা গেছে তাদের কিছু টাকা দেওয়ার কথা বলেছে। এক্ষত্রে টাকার খেলা হয়েছে। কংগ্রেস মতুয়া ভোটে ভাগ বাসাতে চাইছে। কিন্তু মতুয়ারা তা হতে দেবে না। 

বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ বলেন, মতুয়াদের ভুল বোঝানোর জন্য তপন হালদারকে শোকজ করা হবে। 

তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি তপন। তার দাবি, তিনি যা বলার দলকে বলবেন। তিনি বিজেপির সক্রিয় কর্মী।

এবিষয়ে উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেসের সভাপতি ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি বলেন, মতুয়ারা রাহুর জি-র সঙ্গে দেখা করতে গিয়েছিল তাদের যে ভাবে হেনস্তা হতে হচ্ছে, লাইন দিয়ে যে ভাবে নাগরিকত্বের প্রমান দিতে হচ্ছে, হিন্দুত্বের কার্ড করতে হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে । তাদের সেই দুঃখের কথা জানাতে। ব্যানার তো মিথ্যা কথা বলে না। এখন কেউ যদি টাকা দিতে মিথ্যা কথা বলায় সেই দায়িত্ব তো আমাদের নয়।

Post a Comment

Previous Post Next Post