দিল্লিতে বিস্ফোরণের জেরে উদ্বেগ, হাওড়া ও শিয়ালদহ স্টেশনে জারি হাই অ্যালার্ট


হাওড়া: বাজেয়াপ্ত বিস্ফোরক ফেটে শ্রীনগরের নওগাম থানায় মৃত্যু হয়েছে কমপক্ষে ন'জনের, আহত অনেকে। গত সপ্তাহে দিল্লিতে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণ ও উদ্ধার হওয়া বিস্ফোরকের সঙ্গে এই দুর্ঘটনার যোগসূত্র পাওয়ায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে হাওড়া এবং শিয়ালদহ, দুই ব্যস্ততম স্টেশনে বিশেষ হাই অ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দুই স্টেশনের নিরাপত্তা জোরদার করতে দিল্লি থেকে ১৮ দফা নির্দেশিকা পাঠানো হয়েছে। বাতিল করা হয়েছে সব ছুটি, প্রত্যেক জওয়ানকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায়।

Post a Comment

Previous Post Next Post