জেলে বসেও SSC-তে প্রভাব খাটিয়েছেন জীবন, শুভেন্দুর অভিযোগের জবাব দিল তৃণমূল


জেলের ভিতর থেকেই এসএসসি–র একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষার ফলাফলে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা প্রভাব খাটিয়েছেন বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই পরীক্ষাতেও ‘দুর্নীতি’ হয়েছে বলেও এ দিন অভিযোগ করেছেন তিনি। শুভেন্দুর দাবি, ওই পরীক্ষার ফল প্রকাশের পরে দেখা যাচ্ছে ফ্রেশারদের অধিকাংশ ইন্টারভিউতে ডাক পাননি।
যদিও শুভেন্দুর এই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। বিরোধী দলনেতার বক্তব্যের কোনও ভিত্তি নেই বলেও পাল্টা অভিযোগ করেছে শাসক দল। শুভেন্দু রবিবার নন্দীগ্রামে একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষার ফলাফল নিয়ে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি অভিযোগ করেন, ‘জেলের মধ্যে থেকে জীবনকৃষ্ণ সাহা এই পরীক্ষাতেও প্রভাব খাটিয়েছেন। জেলে থেকে উনি ফোন ব্যবহার করছেন....জেলে ফাইভ স্টার ব্যবস্থায় রয়েছেন।’ এই মন্তব্যর পরে শুভেন্দু এ দিন একাধিক অডিয়ো ও ভিডিয়ো ক্লিপ জীবনকৃষ্ণের গলা বলে দাবি করে তাঁর মোবাইল ফোন থেকে শোনান।
বিরোধী দলনেতার এই অভিযোগ নিয়ে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ‘শুভেন্দু মিথ্যাচার করেছেন। ভিডিয়োতে কাউকে দেখা যাচ্ছে না। উনি প্রকাশ্যে এ সব কথা না বলে আদালতে তথ্য জমা দিন।’ তৃণমূল শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দিলেও এই অডিয়ো–ভিডিয়োকে হাতিয়ার করে এই মামলা পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সওয়াল করা হবে বলে বিরোধী দলনেতার বক্তব্য। তাঁর কথায়, ‘এই কেস ট্রান্সফার করে নিয়ে যাক অন্য রাজ্যে।


Post a Comment

Previous Post Next Post