কলকাতায় ফের টাকার পাহাড়! কাঁড়ি-কাঁড়ি নগদ টাকা বাজেয়াপ্ত ঘিরে তুমুল চাঞ্চল্য


আবারও কলকাতায় বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। সোমবার সকালে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ে একটি গাড়ি থেকে উদ্ধার করল প্রায় পাঁচ কোটি টাকা। গোপন সূত্রে খবর পেয়েই STF ওই এলাকায় আগে থেকেই চেকিং চালানো শুরু করেছিল। সন্দেহজনক একটি গাড়িকে থামিয়ে তল্লাশি করতেই সামনে আসে টাকার পাহাড়।
 
সূত্রের খবর, গাড়ির ভেতর লুকিয়ে রাখা ছিল একাধিক ব্যাগ। তার মধ্যেই ছিল কয়েক পাঁচ কোটি টাকার একগুচ্ছ বান্ডিল। বাজেয়াপ্ত হওয়া ওই নগদের উৎস সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। টাকার নেপথ্যে বড়সড় কোনও দুর্নীতি চক্র সক্রিয় রয়েছে কি না—সেটাই এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু।
 ঘটনাস্থল থেকেই দু’জনকে আটক করেছে STF। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।

Post a Comment

Previous Post Next Post