ফুলের বাজার জমবে, আশায় আজিজুলরা


কালনা: এ যেন পড়ে পাওয়া চোদ্দো আনা! নভেম্বরের শুরুতেই শীতের আমেজ। চওড়া হাসি পূর্বস্থলীর ফুলচাষিদের মুখেও। ফলে এ বার শীতকালীন ফুলের চাহিদা বাড়বে বলে লাভের আশা করছেন তাঁরা।
প্রথাগত চাষে বার বার ক্ষতির মুখে পড়া পূর্বস্থলীর চাষিদের বিকল্প চাষের পরামর্শ দিয়েছিলেন কৃষি বিশেষজ্ঞরা। ধান, আলু, সর্ষে জমিতে ফুল চাষ করে চাকা ঘুরেছে চাষিদের। এই এলাকায় মাঠে ধান, আলুর বদলে শুধুই ফুলের চাষ। নিশ্চিত লাভ মেলায় এলাকাও বেড়েছে বেশ কিছুটা। ভিন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকরাও শীতের সময়ে ঘরে ফেরেন ফুলের চারা নিতে। ফের পাড়ি দেন বিহার, ওডিশা, ঝাড়খণ্ড, কেরালা, উত্তরপ্রদেশের মতো রাজ্যে। ভালো লাভ মেলায় এই চাষে বিকল্প জীবিকার সন্ধান মিলেছে অনেকের।

Post a Comment

Previous Post Next Post