খাস কলকাতায় ফের টাকার পাহাড়! গাড়ি থেকে উদ্ধার কোটি কোটি নোট, কোথা থেকে আসছিল?


কলকাতা: এবার রাজারহাটের আকাঙ্খা মোড়ের কাছে গাড়ি থেকে উদ্ধার প্রায় ৫ কোটি টাকা। সেই সঙ্গে গ্রেফতার গাড়ির চালক-সহ ২ ব্যক্তি। গতকাল নারায়ণপুর-ইকোপার্কের সংযোগস্থলে আকাঙ্খা মোড়ের কাছে আটক গাড়ি। বীরভূম থেকে গাড়িটি আসছিল বলে অনুমান তদন্তকারীদের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান করা হয়।

বেঙ্গল STF সূত্রে খবর, তাতেই ১টি গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫ কোটি টাকা। গতকাল বিকেলে স্করপিও গাড়িটি উদ্ধার হয়। প্রায় ৫ কোটি উদ্ধার। চালক এবং সঙ্গীকে ধরা হয়েছিল।

বেঙ্গল STF-এর তরফে জানানো হয়েছে, রবিবার বিকেলে নারায়ণপুর থানার অন্তর্গত বারোমাথার মোড়ে গাড়িতে তল্লাশি চালানো হয়। সাদা রঙের একটি স্করপিও গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একাধিক ব্যাগ। তাতে ছিল প্রায় ৫ কোটি টাকা। বেঙ্গল STF এবং নারায়ণপুর থানার যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে গাড়ির চালক ও তাঁর সঙ্গী।

ধৃতরা হলেন, আক্রম খান, ইমরান খান। সোমবার তাঁদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাজেয়াপ্ত করা হয় স্করপিও গাড়িটি।

এদিকে কলকাতার বুকে এমন বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোথা থেকে এল এত টাকা? কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল সেসব? এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। 

Post a Comment

Previous Post Next Post