লালকেল্লার কাছে হরিয়ানা নম্বরের i20 গাড়িতেই দিল্লির শক্তিশালী বিস্ফোরণ। নিহত হয়েছেন ১৩। চলন্ত গাড়িতে ব্লাস্ট হয়েছে। হরিয়ানার নম্বরের গাড়িতে ব্লাস্ট হয়েছে। হরিয়ানা পুলিশের সঙ্গে দিল্লি পুলিস যোগাযোগ করছে। গাড়িটি কার নামে নথিভুক্ত (register) তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। অভুযুক্তের নাম মহম্মদ নাদিম। গাড়ির নম্বর HR- 267674। স্পেশাল সেলের একটি টিম হরিয়ানার উদ্দেশ্যে রওনা হয়েছে। গুরুগ্রামের গাড়িটি (নম্বর HR26) মোহাম্মদ সালমান-এর নামে ছিল। কিন্তু গাড়িটি ওখলায় বিক্রি করা হয়েছিল। পুলিস গাড়ির পুরোনো মালিকের কাছে পৌঁছেছে। এখন ওখলায় যিনি গাড়িটি কিনেছিলেন, সেখানে আরও তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।