সাত সকালেই আগুনের খবর। আর যেই আগুনেই মৃত্যু হয়েছে অন্তত দশজন। ওড়িশার একটি বড়ো হসপিকালে সোমবার ভোরেই আগুন লাগে। আগুন লেগেছে ট্রমা সেকশনে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১০ জন রোগীর। রোগীদের বাঁচাতে গিয়ে জখম হয়েছেন হাসপাতালের ১১জন কর্মী। বাকি রোগীদের আইসিউ থেকে সরিয়ে আনা হয়েছে বলে খবর। এছাড়া, আর কেউ আটকে রয়েছেন কি না আইসিউতে, তাও দেখা হচ্ছে। ঘটনার পরই হাসপাতালে পৌঁছেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। আহতদের সঙ্গে দেখা করেছেন। হাসপাতাল কর্তপক্ষের সঙ্গে কথাও বলেছেন তিনি। একইসঙ্গে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।
কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে, দমকলের প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকেই আগুন লেগেছে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। রবিবার শেষ রাতে প্রায় ৩টে নাগেদ প্রথম আগুন নজরে আসে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এক কর্মী জানিয়েছেন, আইসিউতে ২০ জনের বেশি রোগীর চিকিৎসা চলছিল। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। দ্রুত তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তারপর হাসপাতাল কর্মীদের সাহায্যে আইসিউ থেকে চিকিৎসাধীন রোগীদের দ্রুত বের করে আনেন। তাঁদের অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। তবে, সেইসময় ৭ জন রোগীর মৃত্যু হয়। পরে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে নাকি শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে, রোগীদের বাঁচাতে গিয়ে হাসপাতালের বহু কর্মী ঝলসে গিয়েছেন বলে খবর। খবর পাওয়ার পরই হাসপাতালে পৌঁছন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তাঁর সঙ্গে ছিলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিংও। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন। গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁরা।