কী কী প্রতিশ্রুতি?
১) অনুপ্রবেশ নিয়ে 'জিরো টলারেন্স নীতি' নেবে। বাংলার মানুষের মনে ভয় আছে, এই ভাবে অনুপ্রবেশ থাকলে বাংলার অস্তিত্ব থাকবে কি না। আমরা ‘ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট’ নীতি নিয়ে চলবে।
২) রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ সুনিশ্চিত করা হবে। সপ্তম পে কমিশন লাগু করা হবে।
৩) মধ্যবিত্ত ও গরিব শ্রেণির মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা দেওয়া হবে।
৪) কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প দুর্নীতির কারণে যেগুলি বন্ধ আছে। কমপ্লিশন সার্টিফিকেট আয়ুষ্মান ভারত-সহ কেন্দ্রীয় সরকারের সব প্রকল্প বাংলায় চালু হবে।
৫) বাংলার সমস্ত প্রসূতিদের হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা সুনিশ্চিত করবে। নারীদের স্বাস্থ্য পরিষেবা বৃদ্ধি ও ক্যানসারের টিকাকরণ করা হবে।
৬) বাংলায় ছয় মাসের মধ্যে ইউসিসি লাগু করা হবে।
৭) বাংলার সীমান্ত থেকে গরু পাচার বন্ধ করা হবে।
৮) এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ক্ষুদ্র শিল্পের মাধ্যমে যুবসমাজকে স্বনির্ভর করা হবে।
৯) তৃণমূল সরকারের দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের বিচার করে তাঁদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। এই বিষয়ে শ্বেতপত্র জারি করা হবে।
১০) দুর্নীতির বিরুদ্ধে, আইন-শৃঙ্খলা অবনতির বিরুদ্ধে এবং আইন-শৃঙ্খলার উন্নতির জন্য তিনটি পৃথক শ্বেতপত্র প্রকাশ করা হবে।