কলকাতায় এসে 'সংকল্প পত্র' প্রকাশ করলেন অমিত শাহ


কলকাতায় এসে 'সংকল্প পত্র' প্রকাশ করলেন অমিত শাহ 

  অমিত শাহের হাত ধরে প্রকাশিত হল বিজেপির ইস্তাহার - 'সংকল্পপত্র'। সমস্ত পত্র জুড়ে শুধুই প্রতিশ্রুতি। শাহ বলেন -

  * অনুপ্রবেশে ‘জ়িরো টলারেন্স’
অনুপ্রবেশে ‘জ়িরো টলারেন্স’। আমরা ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতির মাধ্যমে বেছে বেছে অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে বার করব। দেশকে সুরক্ষিত করব।

  * ডিএ আশ্বাস
সকল সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ সুনিশ্চিত করা হবে। ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু করা হবে।

  * বেকারদের ভাতা
নতুন রোজগারের পথ খুলবে বিজেপি। তাতে বেকারত্ব ঘুচবে। বেকারদের মাসে তিন হাজার টাকা করে অর্থসাহায্য করা হবে।

  এছাড়াও সংকল্পপত্র পড়ে বিস্তারিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলে, 
‘বাঙালি নববর্ষের দিন সঙ্কল্পের সঙ্গে আমাদের প্রচারের যাত্রা শুরু হবে। তৃণমূলের ১৫ বছরের শাসনের দুঃস্বপ্ন ঘুচবে। আগামী পাঁচ বছরে বিজেপি সরকার এ রাজ্যের বিকাশের রাস্তা খুলবে। মমতা দিদি ভয়, ভ্রষ্টাচার প্রতিস্থাপিত করেছেন। এটা আইনের শাসনের ভরসা। রোজগারের ভরসা। সোনার বাংলা তৈরি করব আমরা। আমার বিশ্বাস, বাংলার জনতা আমাদের এখানে পাঁচ বছরের জন্য সরকার তৈরির সুযোগ দেবেন। আমরা সেই ভরসার ভিত্তিতে রাজ্যের পুনর্নির্মাণের কাজ শুরু করব।’’

Post a Comment

Previous Post Next Post