বিরোধীরা সাজিয়ে নিচ্ছেন বিধানসভায় নিজেদের দায়িত্ব


বিরোধীরা সাজিয়ে নিচ্ছেন বিধানসভায় নিজেদের দায়িত্ব 

   শুরু হয়েগেলো বিধানসভা গোছানোর কাজ। ১৫ বছর পরে মমতার দল বিরোধী আসনে। জানা যাচ্ছে এবার শোভনদের চট্টোপাধায়কে করা হচ্ছে বিরোধী দলনেতা। বিধানসভার বিরোধী দল হিসেবে তৃণমূলের আরও তিন বিধায়ক বড় দায়িত্ব পেলেন। বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের চিফ হুইপ হলেন ফিরহাদ হাকিম। ডেপুটি বিরোধী দলনেতা ২ জনকে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্র হলেন বিধানসভার ডেপুটি বিরোধী দলনেতা।

    বিধানসভায় এখন বিরোধী আসনে বসতে হবে ঘাসফুল শিবিরকে। মমতা নির্বাচনে হেরে যাওয়ায় কে বিধানসভার বিরোধী দলনেতা হবেন, তা নিয়ে ফল বেরনোর পর থেকে জল্পনা চলছিল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ৮০টি আসনে জিতেছে তৃণমূল। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন মমতা। ফলে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে মমতাকে কাকে দায়িত্ব দেবেন, তা নিয়ে জল্পনা বাড়ছিল। ভোটের ফল ঘোষণার পর বিধায়কদের নিয়ে বৈঠক করেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানে বিধানসভার বিরোধী দলনেতার নাম ঘোষণা করা হয়নি। শনিবার নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এবার বিধানসভার বিরোধী দলনেতার নাম চূড়ান্ত করল তৃণমূল। তৃণমূল গঠনের পর থেকে মমতার বিশ্বস্ত সঙ্গী শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়া হল। ছাব্বিশের নির্বাচনে বালিগঞ্জ আসন থেকে জয়ী হয়েছেন তিনি। ১৯৯৮ সালে তৃণমূল প্রতিষ্ঠার পর ঘাসফুল শিবিরের প্রথম বিধায়ক হয়েছিলেন তিনি। আবার ২০২১ সালের নির্বাচনে মমতা নন্দীগ্রামে পরাজিত হওয়ার পর ভবানীপুর আসনটি ছেড়ে দিয়েছিলেন শোভনদেব। সেই শোভনদেবের উপরই আগামী ৫ বছর বিধানসভায় তৃণমূলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

Post a Comment

Previous Post Next Post