অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নীতিগত অনুমোদন করা হয়েছে আজ বিজেপি মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে। জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগেই নারী ও শিশুকল্যাণমন্ত্রী জানিয়েছিলেন, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য় আবেদন সরাসরি অনলাইনেই করা যাবে। ইতিমধ্য়েই বিজেপি সরকার ঘোষণা করেছে, ১ জুন থেকেই মাসে মাসে মহিলাদের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে ঢুকে যাবে ৩ হাজার টাকা। সরকারি ঘোষণা অনুযায়ী, অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে যোগ্য মহিলাদের। সম্পূর্ণ অর্থই DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
- যাঁরা সিএএ-র জন্য আবেদন করেছিলেন, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন।
- যাঁরা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন।
- যাঁরা নতুন করে আবেদন করতে চান, তাঁদের জন্য ব্যবস্থা হবে।
- যাঁরা ট্রাইবুন্যালে আবেদন করেছেন তাঁরা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন।
শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয়, মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার প্রতিশ্রুতিও কার্যকর করা হচ্ছে বলে জানানো হয়েছে।
নারী ও শিশুকল্যাণমন্ত্রী তথা বিজেপি বিধায়ক Agnimitra Paul বলেন, মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন, ১ জুন থেকেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন শুরু হবে। তার মধ্যে রয়েছে মাসে ৩ হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডার এবং সরকারি বাসে মা-বোনেদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা।