১ জুন থেকে বাংলায় চালু হচ্ছে আয়ুষ্মান ভারত


১ জুন থেকে বাংলায় চালু হচ্ছে আয়ুষ্মান ভারত

  এবার কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে সকলেই এই প্রকল্পের আওতায় আসবে না। এই বিষয়ে এক বিবৃতিতে জানানো হয়েছে - আয়ুষ্মান ভারত যোজনায় উপভোক্তারা বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পান। পুরো খরচ বহন করে কেন্দ্রীয় সরকার। তবে আয়ুষ্মান কার্ডে কিন্তু সব ধরনের রোগের চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায় না। কিছু নির্দিষ্ট চিকিৎসা ও পরিষেবা এই প্রকল্পের আওতার বাইরে। কী কী চিকিৎসা অন্তর্ভুক্ত নয় আয়ুষ্মান ভারতে, জেনে নিন বিস্তারিত-

  * আয়ুষ্মান ভারতে যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না, তার মধ্যে প্রথমেই রয়েছে ওপিডি (OPD) চিকিৎসা। অর্থাৎ শুধুমাত্র ডাক্তারের কাছে দেখিয়ে বাড়ি ফিরে এলে, সেই খরচ আয়ুষ্মান যোজনার আওতায় পড়ে না। একইভাবে শুধুমাত্র টেস্ট করানোর খরচও কভার হয় না, যদি না তা হাসপাতালে ভর্তি থাকার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করা হয়।

  * সাধারণ দুর্বলতা কাটাতে বা স্বাস্থ্য ভালো রাখতে নেওয়া ভিটামিন, টনিক ও সাপ্লিমেন্টের খরচও এই প্রকল্পে মেলে না। তবে গুরুতর অসুস্থতা বা আঘাতের চিকিৎসার সময় চিকিৎসক প্রয়োজনীয় বলে লিখে দিলে, সেক্ষেত্রে কভারেজ পাওয়া যেতে পারে।

  * রুটিন ডেন্টাল চিকিৎসা যেমন দাঁত পরিষ্কার করা, ক্যাভিটি ফিলিং বা নিয়মিত চেকআপ এই প্রকল্পের আওতায় নয়। তবে দুর্ঘটনা, টিউমার, সিস্ট বা গুরুতর আঘাতের কারণে দাঁত বা চোয়ালের চিকিৎসা প্রয়োজন হলে, তা কভার করা হতে পারে আয়ুষ্মান ভারত যোজনায়।

  * আইভিএফ (IVF) এবং অন্যান্য সহায়ক প্রজনন প্রযুক্তি চিকিৎসা পাওয়া যায় না আয়ুষ্মান ভারতের কার্ডে। এছাড়া কসমেটিক সার্জারি, ওজন কমানোর অপারেশন, ট্যাটু সরানোর চিকিৎসা বা নেক লিফট সার্জারির মতো চিকিৎসাগুলিও আয়ুষ্মান যোজনার অন্তর্ভুক্ত নয়।

  * আয়ুষ্মান যোজনা মূলত সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশের মানুষের জন্য তৈরি। সরকারি কর্মচারী, আয়করদাতা, ESIC সুবিধাভোগী এবং সংগঠিত ক্ষেত্রে কর্মরত সেইসব ব্যক্তি, যাঁদের প্রভিডেন্ট ফান্ড (PF) কাটা হয়, তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য নন।

Post a Comment

Previous Post Next Post